রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ জুনের মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের আহবান শ্রম প্রতিমন্ত্রীর

news-image

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হক আগামী ১৪ জুনের মধ্যে গার্মেন্টসসহ অন্যান্য শিল্পের শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের জন্য মালিকদের প্রতি আহবান জানিয়েছেন।

মঙ্গলবার দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গার্মেন্টস শিল্পসহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও শ্রম অসন্তোষ নিরসনকল্পে করনীয় নির্ধারণের লক্ষ্যে গঠিত “ক্রাইসিস ম্যানেজমেন্ট বিষয়ক কোর কমিটির” ৩৬ তম সভা শেষে সাংবাদিকদের একথা বলেন।

ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আশরাফ শামীম, বিজিএমই এর সভাপতি সিদ্দিকুর রহমান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের মহাপরিদর্শক শামসুজ্জামান ভূঁইয়া, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক শিবনাথ রায়, শিল্প পুলিশের মহাপরিচালক (অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক) আব্দুস সালাম, বিকেএমইএ, বিটিএমইএ, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিবৃন্দসহ মন্ত্রণালয় ও সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, কারখানার উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক রাখতে, রাস্তায় যানজট এড়াতে গত বছরের মতো এবারো অঞ্চল ভিত্তিক শ্রমিকদের ছুটি আগে-পিছে করা হবে। তিনি বলেন, সব কারখানা মালিক নিয়ম অনুযায়ী মে মাসের বেতন জুন মাসের ৭ কর্ম দিবসের মধ্যে পরিশোধ করবেন। আর ঈদের বোনাস ঈদের ছুটির আগেই প্রদান করবেন। তিনি বলেন, সবাই মিলে আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনে সরকারের সকল সেক্টর আগের চেয়ে বেশি সক্রিয়। শ্রমিকদের বেতন বোনাস প্রাপ্তি নিশ্চিত করতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শকদের মাধ্যমে ভিজিলেস টিম গঠন করা হয়েছে। ঈদ যাত্রাকে নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ এবং শ্রম ঘন এলাকায় শিল্প পুলিশেকে টহল বাড়ানোর পরামর্শ দেন।

প্রতিমন্ত্রী বেসরকারি কল-কারখানার মতো পাটশিল্পসহ রাষ্ট্রীয় সকল কলকারখানার শ্রমিকরাও যেন ঈদের ছুটির আগেই বেতন-বোনাস পান সেটি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ করেন।

এ জাতীয় আরও খবর

হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে: প্রধানমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে কলম নিয়ে প্রবেশ নয়

পতিত সরকারের জ্বালানি নীতি ছিলো বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য

খাল খনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব সৃষ্টি হবে: পানিসম্পদ মন্ত্রী

পুরুষদের চাপ কমাতে তেলের লাইনে নারীরা

যেসব পাম্পে ফুয়েল পাসে মিলছে তেল

বিএনপি সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার

হরমুজ প্রণালি ফের বন্ধ করল ইরান

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে গুলি, নিরাপদ ক্রুরা

নদীতে ডুবে নিহত দুই বান্ধবীর দাফন সম্পন্ন

হরমুজ প্রণালীতে আটকে বাংলাদেশের জাহাজ, কূটনৈতিক তৎপরতা জোরদার