বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানহানীর ২ মামলায় খালেদা জিয়ার জামিনের সিদ্ধান্ত বৃহস্পতিবার

news-image
ঢাকার অাদালতে মানহানীর অভিযোগে বিচারাধীন থাকা দুই মামলায় খালেদা জিয়ার জামিন অাবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে অাগামী বৃহস্পতিবার অাদেশ দিবেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চে শুনানি শেষে অাদেশের জন্য এ দিন ধার্য করা হয়।
তথ্য গোপন করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন এবং ২০০১ সালে চারদলীয় জোট গঠন করে স্বাধীনতাবিরোধীদের নিয়ে মন্ত্রী পরিষদ গঠন করে তাদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দেওয়ার অভিযোগে মানহানির অভিযোগে মামলা দুটি করা হয়।