,

নাসিরনগর বুরুঙ্গা গ্রামে পল্লী বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ’ এই শ্লোগানকে সামনে রেখে আজ মঙ্গলবার(২৯ ‘মে) নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের বুরুঙ্গাগ্রামে শুভ বিদ্যুতায়ন করা হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি বিদ্যুতের সুইচ টিপে বুরুঙ্গাগ্রামে ৮০টি নতুন সংযোগের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী জেনারেল ম্যানেজার(নিপর)মোঃ নজরুল ইসলাম,ইউসিসির চেয়ারম্যান প্রদীপ কুমার রায়,সাবেক চেয়ারম্যান জিতু মিয়া,আওয়ামীলীগ নেতা লতিফ হোসেন,আবদুল সালাম বেনু,হাকিম রাজা,চন্দন সরকার,পবনেশ সরকার,গৌর মন্দির সাধারণ সম্পাদক প্রভাষক নির্মল চৌধুরী,ছাত্রলীগ নেতা মোহাম্মদ আলীসহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে স্থানীয় বুরুঙ্গা মন্দির মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতির ৩৫ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে ১.৭৭৪ কিলোমিটার দীর্ঘ বিদ্যুৎ লাইনের আওতায় উক্ত গ্রামে ৮০ জন গ্রাহককে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে