রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার আরো দুই মামলায় শুনানি আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরো দুই মামলায় জামিন আবেদনের ওপর শুনানি হবে আজ। মামলা দুটি হলো, বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা অবমাননা করা ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালন।

আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবারের কার্যতালিকায় থাকা দুটি মামলা উত্থাপন করা হলে আদালত শুনানির জন্য আজকের দিন ঠিক করেন।

এদিন আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা।

এদিকে গতকাল সকালে কুমিল্লার দুটি মামলায় ৬ মাসের জামিন পান খালেদা জিয়া। এ ছাড়া নড়াইলে মানহানির একটি মামলায় উত্থাপিত হয়নি মর্মে তার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

পরে দুপুরে রাষ্ট্রপক্ষের আইনজীবী আটর্নি জেনারেল মাহবুবে আলম চেম্বার আদালতে বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আপিল করেছেন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির অভিযোগে করা মামলায় সাবেক এ প্রধানমন্ত্রীকে গত ৮ ফেব্রুয়ারি ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। সেই থেকে তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরান কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। ওই মামলায় আপিলের পর খালেদা জিয়াকে চার মাসের জামিন দিয়েছিলেন হাইকোর্ট। যেটি গত বৃহস্পতিবার বহাল রেখেছেন আপিল বিভাগ। আইনজীবীরা জানান, খালেদার বিরুদ্ধে অন্তত আরও ছয়টি মামলা গ্রেপ্তার দেখানো রয়েছে। তাকে কারাগার থেকে মুক্তি পেতে ওই সব মামলায় জামিন পেতে হবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ