,

বাঞ্ছারামপুরে পানির উপর পিচদোনা ঢালাই : রাস্তা পুনরায় নির্মিত

news-image

ফয়সল অাহমেদ খান,বাঞ্ছারামপুর : প্রকাশিত নিউজের ভিত্তিতে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার মো.শরিফুল ইসলাম অাজ সকালেই ঐ রাস্তার কাজ বন্ধ করার তাৎখনিক নির্দেশ দেন। অাজ সোমবার হতে শুরু হয়েছে নির্মান করা রাস্তা ভাঙ্গা।উপজেলা প্রকৌশলী মো.জাহাঙ্গীর হোসেনকে সাথে নিয়ে সরেজমিন অাজ সকালে হোগলাকান্দি ও পাঠামারায় গেলে, “রাস্তা পিচদোনার ঢালাইকারী লেবার সর্দার কে কাজ হতে অব্যাহতি দিতে দেখা গেছে।সেখানে নতুন লেবার নিয়োগ দেয়া হয়েছে। তারা হোগলাকান্দিতে পূর্বের রাস্তা ভেঙ্গে সঠিকভাবে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন।

খোজ ও তদন্ত করে জানা গেছে, এই অনিয়মের পেছনে ইন্দন দাতা ছিলো স্থানীয় ইউপি মেম্বার বাদল।তিনি দলীয় প্রভাব বিস্তার করে চেষ্টা করেন, সাব কন্ট্রাক্ট নিয়ে পানির উপর পিচদোনা ঢালাই করে কোন রকম ৯/৬ করে ৪৮ লাখ টাকার কাজ শেষ করতে।তাকে ফোন করলে তিনি হোগলাকান্দিতে থেকেও বলেন, “অামি নাই,ব্যস্ত”।বাদল মেম্বার নিম্নমানের কাজ করা স্খানীয় প্রতিবাদীদের বাড়ি যেয়ে শাসিয়ে অাসেন, যেনো ফেসবুকে শেয়ার না করে”।

উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন জানান, এই কাজে সংশ্লিষ্ট এলজিইডি সহকারী প্রকৌশলীকে কাজে গাফলতির কারনে শোকজ করা হয়েছে’।তবে, অাজ এলাকাবাসী ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ।তারা বলছেন, “অামরা মজবুত রাস্তা চাই।ধন্যবাদ জানাই প্রশাসন ও প্রকৌশলীদের,”লেবারদের দু নম্বরি চিহ্নিত করে তাদের কাজ হতে অব্যহতি দেয়ায়”।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে