বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গড়ে উঠেছে পরিত্যক্ত বোতলের রিসাইক্লিন কারখানায় 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার  কুমিল্লা-সিলেট সড়কের সুহিলপুরে বিসিক শিল্প নগরীসহ আশপাশের এলাকায় গড়ে উঠেছে পরিবেশ বান্ধব প্লাষ্টিক বোতলের রিসাইক্লিন ফ্যাক্টরী। এ দৃশ্য দেখলে মনে হয় এ যেন প্লাষ্টিক বোতলের রাজ্য। সাদা, সবুজ, হলুদ, কফি কালারের হাজার হাজার বোতল। এগুলো কোনটা আস্ত আবার কিছু কিছু  অর্ধেক,  আবার কোনটা চ্যাপা বা মোচড়ানো  আবার কোনটা ময়লায় ভরা।
সরেজমিনে ঘুরে জানা যায়, বেশ কয়েক বছর আগে এই শিল্প গড়ে উঠে। শুরুতে এতটা প্রসার না হলে বর্তমানে ১২টি রিসাইক্লিন কারখানা গড়ে উঠেছে। এসব কারখানায় কর্মসংস্থান হয়েছে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার মানুষের। স্বল্প পুজিতে  অধিক মুনাফা হওয়ায় অনেকেই আসছে এই শিল্পের দিকে। এই শিল্প যেমন এলাকার অনেক মাুনষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে, তেমনি আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। কয়েকজন রিসাইক্লিন কারখানার মালিক বলেন, পরিত্যক্ত বোতল বিভিন্ন স্থান থেকে হকারদের মার্ধ্যমে  হাত বদল হয়ে আমাদের কাছে আসে। পরে মেশিনে বিশেষ প্রক্রিয়া শেষে ঢাকায় পাঠানো হয়।পরে সেখান দেশের চাহিদার পর  চীন  ও ভারতে রপ্তানী করা হয়। এসব কারখানার মার্ধ্যমে একদিকে পরিবেশ দূষণ মুক্ত হচ্ছে অন্যদিকে হাজারো লোকের কর্মসংস্থানের ব্যবস্হা হয়েছে আমাদের এসব কারখানায়।
এ শিল্পের সাথে জড়িত শ্রমিকরা বলেন, এখানে কাজের সুযোগ পেয়ে তারা অনেকটাই ভাল আছি। তবে নারী শ্রমিকরা তাদের মজুরী বাড়ানোর দাবী জানান।তবে তারা এসব কাজে স্বাস্থ্য ঝুঁকির প্রশ্ন তুলেন ।
সে ক্ষেএে কারখানার মালিকদের দায়িত্বশীল হতে অনুরোধ জানান। ব্রাহ্মণবাড়িয়া পরিবেশ অধিদপ্তরের সহকারি-পরিচালক মোসাহেদ হোসেন মো:রাজিব বলেন, এই শিল্প পরিবেশ বান্ধব একটি শিল্প। এটি দেশের উন্নয়নে সহায়ক। আমাদের পক্ষ থেকে তাদেরকে সব ধরনের সহায়তা দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

শপিংমল-দোকানপাট খোলা রাখার নতুন সময় ঘোষণা

ওটিটিতেও দেখা যাবে শাকিবের ‘রকস্টার’

হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ৪০০ ছাড়াল

অর্থনৈতিক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না: অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনা করা হবে

নাসীরুদ্দীন পাটওয়ারী: সীমান্ত হত্যা বন্ধ না হলে স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর লাল-সবুজ চুড়ি পরা উচিত

নাহিদ ইসলাম: কাঁটাতার দিয়ে বন্ধুত্ব সম্ভব নয়

রাজনৈতিক স্থিতিশীলতায় শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন : প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানিমন্ত্রী

নাহিদ ঝড়ে বাংলাদেশ জিতে সিরিজে এগিয়ে

১১ দিনে দেশে ১৪৪ কোটি ডলার রেমিট্যান্স

ঈদে ট্রেনে নারীদের জন্য পৃথক কামরার নির্দেশ হাইকোর্টের