রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কলকাতা সফরে তিস্তা চুক্তির অগ্রগতি হবে: সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলকাতায় গেছেন। সেখানে নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক হবে। আমি এখানে বসে বলতে পারি না ফলাফল কি হবে। তবে এটা বলতে পারি প্রধানমন্ত্রীর সফরে তিস্তা চুক্তি না হলেও অগ্রগতি হবে। বললেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভার কাজের পরিদর্শন করে তিনি সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, মিয়ানমার শুধু রোহিঙ্গাদের পাঠায়নি, ইয়াবাও পাঠিয়েছে। আমরা কাউকে ছাড় দিচ্ছি না, সে যেই হোক। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তিনি যেই হোন না কেন কোন ছাড় দেওয়া হবে না।

কাদের বলেন, মাদকের রাঘববোয়াল থেকে চুনোপুঁটি কেউ ছাড় পাবে না। জনপ্রতিনিধি হন, নেতা হন, বড় রাজনীতিক হন, তার বিরুদ্ধ অভিযোগ প্রমাণ হলে কোন ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে এবং সামাজিকভাবে এর প্রতিরোধ গড়ে তুলতে হবে, পাশাপাশি সচেতনতাও তৈরি করতে হবে।

যানজটের বিষয়ে মন্ত্রী পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়ে বলেন, যখনই কোনো সড়ক মহাসড়কে যানজট পরিস্থিতি সৃষ্টি হয়, তখন উল্টো পথে যাতে কোনো গাড়ি আসতে না পারে। উল্টো পথে আমার গাড়ি এলেও জরিমানা করবেন।

তিনি আরও বলেন, ঈদের আগে তিনদিন সড়কে ট্রাক, লরি ও ভারী যানবাহন চলাচল সীমিত থাকবে।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ