থানার ছাদ থেকে লাফিয়ে পড়া আহত  নৈশপ্রহরীর অবশেষে মৃত্যু 

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়া নৈশপ্রহরী রাসেল মিয়া (১৯) মারা গেছেন। বৃহস্পতিবার ভোররাতে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরিবারের সদস্যরা  রাসেলের মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।
এদিকে আহত হবার পর থেকে গত মঙ্গলবার রাত থেকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন রাসেল। অবশেষে মৃত্যুর কোলো হেলে পড়তে  হলো তাকে।
রাসেল জেলা শহরের মধ্যপাড়া মহল্লার রবি মিয়ার ছেলে ও শাহজালাল ইসলামী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার এটিএম বুথের নৈশপ্রহরী ছিলেন।

গত সোমবার (২১ মে) শহরের কোর্ট রোডস্থ সিটি সেন্টারের ‘স্বপ্নলোকে ফ্যাশন হাউস’ নামে একটি কাপড়ের দোকানে চুরির ঘটনায় সদর মডেল থানায় মামলা হওয়ার পর পুলিশ রাসেলকে আটক করে থানায় নিয়ে আসে জিঞ্জাসাবাদ করার জন্য। পরে  ওইদিন রাতে সদর মডেল থানা ভবনের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।

পড়ে তাকে আহত অবস্হায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত ডাক্তার অবস্হার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে  ঢাকায় প্রেরণ করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম