আখাউড়ায় হচ্ছে ইন্টিগ্রেটেড চেকপোস্ট

news-image

অচিরেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টটি ইন্টিগ্রেটেড বা সমন্বিত চেকপোস্ট হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। এর মাধ্যমে দুদেশের যাত্রীরা এক ভবনেই কাস্টমস্ ও ইমিগ্রেশনসহ যাবতীয় সেবা পাবেন।বুধবার বেলা ১১টায় আখাউড়া স্থলবন্দর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্তের দেড়শো গজের মধ্যে কোনো স্থাপনা করার ক্ষেত্রে উভয় পক্ষের একটা বাধা থাকে। বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা হচ্ছে। অবিলম্বে বিষয়টি সমাধানের দিকে যাবে। এটি সমাধান হলেই চেকপোস্টটি ইন্টিগ্রেটেড বা সমন্বিত চেকপোস্ট হয়ে যাবে। এর মাধ্যমে একটি ভবন থেকেই যাত্রীরা সব ধরণের সেবা পাবেন।

এ সময় বিভাগীয় কমিশনারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান ও জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদসহ জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তরা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম