,

আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরায় পৌঁছেছে ১৬২ মেট্রিকটন স্টিল পাইপ

news-image

মাজহারুল করিম অভি  : নৌ-প্রটোকল চুক্তির আওয়াতায় ভারতের ত্রিপুরা রাজ্যের পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের স্টিল পাইপ পরিবহন শুরু হয়েছে। প্রথমদিনে ১৬২ মেট্রিকটন স্টিল পাইপ ৫ টি ট্যাংক লড়িতে করে আখাউড়া স্থলবন্দর হয়ে ত্রিপুরা রাজ্যের আগরতলায় পৌঁছে।
বুধবার দুপুর থেকে আশুগঞ্জ নৌবন্দর ও আখাউড়া স্থলবন্দর ব্যবহার করে এই মালামাল পরিবহর শুরু হয়। এর আগে ৬ মে বিকালে ১৭’শ ৩১ টন স্টীল পাইপ নিয়ে ভারতীয় জাহাজ এমভি মহাদেব ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৌছে।

১৯৭২ সালের নৌ প্রটোকোল চুক্তির ট্রান্সশিপমেন্ট এর আওতায় ৪৫০ কিলোমিটার জলপথ ও স্থলপথ ব্যবহার করে বিভিন্ন মালামাল নিচ্ছে ভারত। এই চুক্তির আওতায় এর আগে মানবিক কারণ দেখিয়ে ভারত প্রথমে পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের ভারী যন্ত্রাংশ ও পরে কয়েক দফায় ফ্লায়েস, রড, স্টীল সীট, চাল পরিবহন করেছে। এরই ধারাবাহিকতায় ভারতের পালাটানা বিদ্যুৎ কেন্দ্রের ১৭’শ ৩১ টন স্টীল পাইপ নিয়ে এমভি মহাদেব ভারতীয় জাহাজ ৬ মে রোববার আশুগঞ্জ নৌবন্দরের কাছে মেঘনা নদীতে নোঙর করে।

এই পাইপ পরিবহনে বাংলাদেশ প্রতিটনে ভয়েজ পারমিশন ফি, পাইলট অবস্থান ফি, ল্যান্ডিং ফি, চ্যানেল ফি, নিরাপত্তা ফিসহ প্রতি টনে ১৯২ টাকা করে পবে।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির