,

নাজিমের পরিবারকে কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

news-image

ডেস্ক রিপোর্ট : রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের কর্মকর্তা নাজিম উদ্দিনের নিহতের ঘটনায় তার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচাপরপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ রুল জারি করে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম গোলাম মোস্তফা।

১৭ মে সকালে মোটরসাইকেলযোগে গন্তব্যে যাওয়ার সময় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ নাজিমকে ধাক্কা দেয় একটি বাস। এতে তিনি গুরুতর আহত হলে তাৎক্ষণিক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক নাজিমকে মৃত ঘোষণা করেন।

নাজিম উদ্দিনের মৃত্যুর ঘটনা নিয়ে প্রকাশিত খবর আদালতের নজরে আনেন হাইকোর্টের আইনজীবী গোলাম মোস্তফা।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির