বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেশি দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা- জেলা প্রশাসক 

news-image
বিশেষ প্রতিনিধি : রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে এবং ইফতার সামগ্রী বিক্রির ক্ষেত্রে যথাযথ মান বজায় রাখতে বাজার মনিটরিং করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। জেলা প্রশাসক বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হবে। কেউ বেশি দামে পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পুরো রমজান মাস জুড়ে বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ সময় তিনি ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে বিঘœ সৃষ্টি না করার আহবান জানান।
তিনি শনিবার শহরের জগত বাজার, সড়ক বাজার, ও আনন্দ বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মার্কেটিং অফিসার নাজমুল হক, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক আলহাজ্ব আজিজুল হক, চেম্বার সহ সভাপতি আলহাজ¦ মোঃ শাহ আলম, জগত বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও চেম্বার পরিচালক মোঃ শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আল মামুন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, ক্যাব এর জেলা সেক্রেটারী এস এম শাহীন, চেম্বার সচিব মোঃ আজিম উদ্দিন, আনন্দবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জালাল মিয়াসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক