,

বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ

news-image

বাংলাদেশ মৎস্য অধিদফতরের উপ-পরিচালক কাজী শামস আফরোজ জানিয়েছেন,  মাছের প্রজনন ও সর্বোচ্চ সংরক্ষণের স্বার্থে শনিবার (১৯ মে) মধ্যরাত থেকে ৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (১৯ মে) তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সামুদ্রিক মাছের প্রজনন ও সংরক্ষণের জন্য বঙ্গোপসাগরে বাংলাদেশের ইকোনমিক জোনে (৩ থেকে ২০০ নটিক্যাল মাইল) ৬৫ দিন মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। ফলে বঙ্গোপসাগরে বাংলাদেশের ইকোনমিক জোনে আগামী ৬৫ দিন আর কেউ মাছ ধরতে পারবেন না। সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩-এর পার্ট ১১ রোলস ৫৫ (২) বি-এর ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মৎস্য অধিদফতরের চট্টগ্রাম অফিস সূত্রে জানা যায়, আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরের বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে সব ধরনের বাণিজ্যিক ট্রলারের মাধ্যমে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সারা দেশে উপকূলীয় অঞ্চলে প্রায় ৬৮ হাজারের মতো ছোট ছোট মাছ ধরার নৌযান রয়েছে। সেগুলোও নিষেধাজ্ঞার আওতায় আসবে। কোস্টগার্ড, নৌ পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে। সূত্র: সময় টিভি

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির