বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে নিত্যপণ্যের চড়া মূল্যে মানুষ দিশেহারা : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজানে দেশব্যাপী নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের সীমাহীন মূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার বেলা ১১ টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, রমজানে বাজার নিয়ন্ত্রণে ১২টি সংস্থাকে নাকি সরকার নিয়োগ দিয়েছে। কিন্তু ক্ষমতাসীন সিন্ডিকেটের দৌরাত্ম্যেও ওই ১২টি সংস্থাই বাজার নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। রমজান মাসে প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম প্রতিদিনই সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা থেকে দুরে সরে যাচ্ছে।