,

রমজানে এলেই নিত্যপণ্যের দাম দ্বিগুণ কেন?

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের মত এবারও ব্যবসায়ীরা কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য দ্বিগুণ দামে বিক্রি করছেন। রোজায় যেসব পণ্যের ব্যবহার বেশি, সেগুলোতেই মূলত ভোক্তার পকেট কাটছে খুচরা বিক্রেতারা।

রমজানে সাধারণত আলুর চপ ও বেগুনী তৈরির জন্য আলু ও বেগুন, অন্যান্য খাবারের পাশাপাশি ঝাল মুড়ি তৈরির জন্য পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা মরিচ, শরবতের জন্য লেবু, সালাতের জন্য শসা ও টমেটোর ব্যাপক চাহিদা তৈরি হয়।

আজ শুক্রবার প্রথম রোজায় রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকায়, প্রতি কেজি শসা ৬০-৭০ টাকা, লেবুর হালি ৩৫-৪০ টাকা, কাঁচা মরিচের কেজি ৭০-৮০ টাকা, টমেটো ৬০-৬৫ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

বাড্ডার গুদারাঘাট কাঁচাবাজারের এসব কাঁচাপণ্যের বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, রোজার সময়ই তো একটু ব্যবসা করি। অন্য সময় তো কত সমস্যা থাকে। এসময় মানুষ বেশি কিনে, আমরাও একটু লাভ করি।

এদিকে কারওয়ান বাজারে পাইকারী বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেলে, খুচরা বাজারে যে দামে এসব কাঁচা পণ্য বিক্রি হচ্ছে তার অর্ধেক দাম পাইকারীতে। সুতরাং এত দাম হবার কথা নয়।

জানতে জাইলে কারওয়ানবাজার সবজি ভাণ্ডারের পাইকারী বিক্রেতা কামার হোসেন কালের কণ্ঠকে বলেন, বৃষ্টি হলেও পর্যাপ্ত সরবরাহ রয়েছে। দাম অন্য সময়ের চেয়ে একটু বেশি। তবে সেটা খুচরা দামের অর্ধেকেরও কম।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির