,

আইপিইউর নতুন প্রেসিডেন্ট সাবের চৌধুরী

news-image

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন পদে জয়লাভের পর আর একটি জয় এসেছে বাংলাদেশের তরফে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদে সরকার দলীয় সদস্য সাবের হোসেন চৌধুরী। আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভাতে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

saber_hossain_chowdhuryবিকেলে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী  আইপিইউ’র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার আইনসভার স্পিকার ব্রনউইন বিশপ পেয়েছেন ৯৫ ভোট। পরবর্তী তিন বছরের জন্য সাবের হোসেন চৌধুরী আইপিইউর প্রেসিডেন্ট হলেন।

বৃহস্পতিবার বিকেলে এক তুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে আইপিইউ।

প্রসঙ্গত, এর আগে গত ৯ অক্টোবর সিপিএ’র চেয়ারপারসন পদে জয়লাভ করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর