বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গোসল করতে খালে ঝাপ, অবশেষে নিখোঁজ

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরতলী তিতাস নদীর কুরুলিয়া খালে পানিতে গোসল করা জন্য  ঝাপ দেওয়ার পর থেকে হাসান মিয়া (১৬) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। শনিবার জেলা শহরের পৌর এলাকার নয়নপুরে এ ঘটনা ঘটে।
হাসান মিয়া ওই গ্রামের লিলু মিয়ার ছেলে। হাসান তার বাবার সাথে ইলেক্ট্রিশিয়ানের কাজ করতো।

হাসানের পরিবার ও স্হানীয়রা জানান, দুপুরের সহপাঠিদের সাথে বাড়ির পাশে কুরুলিয়া খালে (এন্ডারসন খাল) গোসল করতে এসেছিল।কচুরি পানায় ভর্তি খালটি একটি পরিষ্কার অংশে হাসান গোসলের জন্য ঝাপ দেয়। কিন্তু ঝাপ দেওয়ার অনেক পরেও সহপাঠীরা হাসানের কোন খোঁজ পায়নি। পরিবারের সদস্যরাসহ এলাকার অনেকে খালে নেমে কচুরি পানার মাঝেও খালে ডুব দিয়ে হাসানকে খোঁজাখুঁজি করেন।

এতে তার সন্ধান না পেয়ে পরে ফায়ার সার্ভিসের খবর দেয়া হয়। তারা এসে হাসানের খোঁজে উদ্ধার অভিযানে যোগ দেয়। পরে সন্ধ্যা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত সাড়ে ১০টা পর্যন্ত খালের কোথাও হাসানের দেহের সন্ধান পায়নি।
ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, খালে স্রোত থাকায় সম্ভবত দেহ অনেক দূরে চলে গেছে। আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেহটি উদ্ধারে চাঁদপুর থেকে ৫ সদস্যের ডুবুরি দল এসেছে। সকালে  আবারও উদ্ধার কাজ শুরু হয়েছে।

এ জাতীয় আরও খবর

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

মহাকাশে ডেটা সেন্টার স্থাপনে স্পেসএক্সের সঙ্গে আলোচনা করছে গুগল

বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে একাত্মতা ও প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হয়েছে স্টেন্ট

ট্রাম্প: “আমি সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবি না”

বিশ্বকাপের নিরাপত্তায় ৩২ লাখ ডলারের ড্রোন প্রতিরোধ প্রযুক্তি

শেষ মুহূর্তের গোলের কারণে শিরোপা উদযাপন পিছিয়ে গেল রোনালদোদের

ঈদের ট্রেন টিকিট এক ঘণ্টার মধ্যে শেষ

তামিলনাড়ুতে আজ আস্থা ভোট, টিকে থাকতে পারে বিজয়ের সরকার

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ

ডাকসু সহ-সভাপতি সাদিক কায়েম স্পিকারের হাতে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই