বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কান্দিপাড়া সওদাগর পাড়ায় একশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

news-image
বিশেষ প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়া সওদাগর পাড়া সমাজ কল্যান পরিষদের উদ্যোগে ১শ সাধারন মানুষের মাঝে খাদ্য দ্রব্য বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সওদাগর পাড়ায় এ সামগ্রী বিতরন করা হয়।
খাদ্য দ্রব্য বিতরন অনুষ্টান উদ্বোধন করেন জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের বিআইসিএলসির পরিচালক ড.শামীম রেজা।
সওদাগর পাড়া সমাজ কল্যান পরিষদের সভাপতি জার্মান প্রবাসী সাঈদুর রহমান সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের পরিচালক ড.শিহাব শাহরিয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, সওদাগর পাড়া সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা সাধু মিয়া, সওদাগর পাড়া সমাজ কল্যান পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট সিরাজ আবিদ, সওদাগর পাড়া সমাজ কল্যান পরিষদের সহসভাপতি মো:শামীম খান, সওদাগর পাড়া সমাজ কল্যান পরিষদের কোষাধ্যক্ষ মো:টিপু মিয়া।অনুষ্টান পরিচালনায় ছিলেন সওদাগর পাড়া সমাজ কল্যান পরিষদের সাধারন সম্পাদক মো:মনিরুল ইসলাম।
পরে একশ জনের প্রতিজনকে ২০ কেজি চাল,৫ কেজি ডাল ও ৩ লিটার ভোজ্য তেল দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক