,

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

latif sidd-2ডেস্ক রির্পোট : ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন আদালত।

ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটি মামলায় বুধবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মাহমুদ আদনান গ্রেপ্তারী পরোয়ানা জারির এই নির্দেশ দেন।

গত ২ অক্টোবর আইনজীবী শাহ আলম আদালতে মামলাটি দায়ের করেন। আদালত ওইদিন মামলাটি আমলে নিয়ে আসামি লতিফ সিদ্দিকীকে ১৫ অক্টোবর আদালতে হাজির হতে সমন জারি করেন।

সমন অনুযায়ী তিনি বুধবার আদালতে হাজির না হওয়ায় বাদী অ্যাডভোকেট শাহ আলম আদালতের কাছে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তারী পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী ২৩ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

বুধবার গ্রেপ্তারী পরোয়ানা জারি হওয়া মামলাটিসহ হজ, তাবলিগ জামাত এবং প্রধানমন্ত্রী পুত্র সজিব ওয়াজেদ জয়কে নিয়ে কটূক্তির অভিযোগে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ঢাকার আদালতে মোট ৬টি মামলা হয়। সকল মামলাতেই তার বিরুদ্ধে সমন জারি করেন আদালত।

মামলাগুলোর অভিযোগে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর রোববার বিকেলে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে নিউইয়র্কে বসবাসরত টাঙ্গাইলবাসীর সঙ্গে মতবিনিময় করেন লতিফ সিদ্দিকী।

ওই মতবিনিময় সভায় তিনি বলেন, ‘আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করলো এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে? তারা তো ছিল ডাকাত। তখন সে একটা ব্যবস্থা করলো যে আমার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে। এর মধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে। আমি হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী, জামায়াতে ইসলামীরও বিরোধী, তবে তার চেয়েও বেশি বিরোধী হজ ও তাবলিগ জামাতের। হজের জন্য ২০ লাখ লোক সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নাই। এদের কোনো প্রডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে। তাবলিগ জামাত প্রতিবছর ২০ লাখ লোক জমায়েত করে। নিজেদেরতো কোনো কাজ নেই। সারা দেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়।’

এছাড়া প্রধানমন্ত্রী পুত্র সজিব ওয়াজেদ জয় সম্পর্কে বলেন, ‘আপনারা কথায় কথায় জয় ভাইকে টানেন। জয় ভাই কে? সে বাংলাদেশ সরকারের কেউ না।’

মামলায় বলা হয়, তার ওই বক্তব্য পৃথিবীর কোটি কোটি ইসলাম ধর্মের অনুসারী ব্যক্তিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। বাদীদ্বয় যেহেতু ইসলাম ধর্মের অনুসারী তাই তাদেরও ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এছাড়া প্রধানমন্ত্রী পুত্র সজিব ওয়াজেদ জয় সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তাও মানহানিকর।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ