বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

news-image

আখাউড়া প্রতিনিধি : আখাউড়া-আগরতলা সড়কে সিএনজি অটো রিক্সা দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত বৃদ্ধের নাম বশির মিয়া (৭০)। আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার তারাগন গ্রামের বাসিন্দা।

পরিবার ও স্থানীয়রা জানায়, রাতে ইমিগ্রেশন সড়ক দিয়ে সিএনজি অটো রিক্সাটি যাচ্ছিল, তখন রাস্তার দু পাশে ধানের খর থাকায় চালক রাস্তার পাশে গর্ত অনুভব করতে না পারায় গাড়িটি মূল সড়ক থেকে বেশ কয়েক ফুট নিচে পরে যায়। এসময় সিএনজি যাত্রী বশির ও আতিক নামে দু জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্বার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বশির মিয়াকে মৃত ঘোষনা করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।