বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ১৮ চালকে জরিমানা,  ৫ টি গাড়ী আটক 

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধ ভাবে গাড়ি চালানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ১৮ জন গাড়ী চালককে জরিমানা করেছে। আজ বুধবার এ অভিযান চালানো হয়। এসময় ৫টি গাড়ি আটকসহ ২টি অবৈধ ডাইভিং লাইসেন্স জব্দ করা হয়েছে।আখাউড়া বাইপাস সড়কের তিতাস ব্রীজের সংগল্ন  এই অভিযান পরিচালনা করেন আখাউড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা।
জানাগেছে, সকাল ১১টার দিকে  আখাউড়া বাইপাস সড়কের তিতাস ব্রীজের সংগল্ন  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় গাড়ির কাগজপত্র ও ডাইভিং লাইসেন্স দেখাতে না পারায় ১৮ জন মোটরসাইকেল আরোহী ও সিএনজি চালিত অটোরিক্সা চালককে  জরিমানা করা হয়। ট্রাক্টরসহ ৫টি গাড়ি আটক করে থানায় পাঠানো হয়। ধন মিয়া ও ফরিদ মিয়া নামে  দুই চালকের নিকট থেকে দুইটি ভুয়া ডাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।
ভ্রাম্যমান আদালত সূএ জানায়, ২৭টি গাড়ির উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হয়। এর মধ্যে মাত্র ৪টির সঠিক কাগজপত্র পাওয়া গেছে। ১৮জন আরোহীকে সংশ্লিষ্ট আইনে জরিমানা করা হয়। দুইটি ভুয়া ডাইভিং লাইসেন্স উদ্ধার হয়েছে, ৫টি গাড়ির কাগজপত্র দেখাতে না পারায় থানায় পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা

অনলাইনে আয়কর রিটার্ন জমা দিলেন ৪৭ লাখ করদাতা

এনসিপি নেতাদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক