বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের অভিযানে আটক ৯মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতে সাজা

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায়  র‍্যাব-১৪ এর ভ্রাম্যমাণ আদালতে ৯ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০০ গ্রাম গাঁজা ও ২লিটার দেশীয় মদ।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কয়েক ঘন্টাব্যাপী রাত পর্যন্ত  জেলা শহরের পৌরসভার আশপাশ এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়ার সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।

র‍্যাব-১৪ জানান, ভ্রাম্যমাণ আদালতে আটকের পর ৯ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে জেলার শহরের মধ্যপাড়ার আনোয়ার হোসেনের ছেলে কামাল মিয়া(৪২), শিমরাইলকান্দির আলী আকবরের ছেলে সুমন মিয়া (৩৪), উপজেলার শাহবাজপুরের মৃত তাজুল ইসলাম ছেলে সেলিমকে (২৮) ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের কারাদণ্ড।

এছাড়া পৈরতলার হাবীব মিয়ার ছেলে জোনাইদ মিয়া (২৫) কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। পশ্চিম ফুলবাড়িয়ার ফরিদ মিয়ার ছেলে সাদির মিয়া (৪০), শান্তিবাগের মাহির মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (৪২), উত্তর পৈরতলার নজিমুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪২), কান্দিপাড়ার রশিদ মিয়ার ছেলে সাচ্চু মিয়া(৪৫) ও ফুলবাড়িয়ার আবরু মিয়ার ছেলে আবু সামাদ (৪৯)কে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক মাহফুজুর রহমান আটক মাদক সেবীদের ভ্রাম্যমান আদালতের মার্ধ্যমে সাজার বিষয়টি নিশ্চিত করেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে