বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া চার স্কুল এসএসসি ফলাফল শতভাগ, মহিলা মাদ্রাসায় সবাই ফেল

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা এলাকার ফজলুল হক মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ ফেল করেছে।
এদিকে এসএসসি পরীক্ষায় চারটি শিক্ষা প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। তবে জেলা শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে পাসের হার এবং জিপিএ-৫ এগিয়ে রয়েছে।

রোববার  দুপুরে দেড়টার দিকে সব বিদ্যালয়ে এসএসসির ফলাফল ঘোষণা করা হয়। জেলা শহরের বিভিন্ন বিদ্যালয় সূত্রে জানা গেছে, জেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজ, উইজডম স্কুল অ্যান্ড কলেজ, চাপৈর আজিজুল হক উচ্চ বিদ্যালয়ের পাসের হার শতভাগ।

অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৭৫ জন এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৩৮ জন। বাংলাদেশ গ্যাস ফিল্ড স্কুল অ্যান্ড কলেজে ১৭৩ পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৫৮ জন, উইজডম স্কুলে ৭৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন। চাপৈর আজিজুল হক উচ্চ বিদ্যালয়ে ৪৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১ জন। অন্নদা স্কুলের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন জানান, ফলাফলে আমরা সন্তুষ্ট। তবে আগামী দিনে জিপিএ-৫ আরো বেশি পাওয়ার দিকে লক্ষ্য রাখতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্তি জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামাল রাশেদ  জানান, জেলায় একটি মাদ্রাসায় শতভাগ ফেল করেছে। তবে কত জন পরীক্ষার্থী অংশ নিয়েছে সে বিষয়ে তার কাছে তথ্য নেই।

এ জাতীয় আরও খবর

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে

ফ্রিল্যান্সারদের বৈদেশিক আয় আনার নিয়মে বড় সুবিধা