রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে ছাড়াই নির্বাচনমুখী বিএনপি

news-image

বরিশাল: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ছাড়াই প্রতিটি নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত রয়েছে বিএনপি। যার প্রমাণ মিলেছে চলমান গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির স্বঃর্তস্ফূর্ত অংশগ্রহণ।

ইতোমধ্যে সিটি নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয়কে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বরিশাল থেকে গাজীপুরের নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপির প্রভাবশালী নেতারা। এমনকি নির্বাচন পরিচালনা কমিটির টিমলিডারও হয়েছেন বরিশালের প্রভাবশালী এক বিএনপি নেতা।

খোঁজনিয়ে জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা আলহাজ হাসান উদ্দিন সরকারের নির্বাচন পরিচালনা কমিটির ৩৪ নাম্বার ওয়ার্ডের টিমলিডারের দায়িত্ব পালন করছেন বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) নির্বাচনী এলাকার বিএনপির প্রভাবশালী নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।

নবম জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপির মনোনীত পরাজিত প্রার্থী ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের নেতৃত্বে বরিশালের বিএনপির একাধিক নেতৃবৃন্দ বেশ কয়েকদিন থেকে ধানের শীষের পক্ষে গাজীপুরের নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারা হাসান উদ্দিন সরকারের পক্ষে ভোট ভিক্ষা চাইছেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ