বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত, আহত ২

news-image
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ট্রাকচাপায় নুরুল আমিন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার বিকাল সাঁড়ে পাঁচটার দিকে  উপজেলার শাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল আমিন  কুটি ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত অপর দুইজনকে  কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্হানীয়রা জানায়, বিকালে  শাহপুর এলাকায় একটি পণ্যবোঝাই ট্রাক অপর দিক আসা  একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী   নুরুল আমিন মারা যান।
পরে গুরুতর আহতদের  উদ্ধার করে  কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে পাঠিয়েছেন। কসবা থানা পুলিশের অতিরিক্ত দায়িত্বে থাকা অফিসার ইনচার্জ  মো:মনিরুজ্জামান দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রাপ্তিতে  থানায় আইনগত ব্যবস্হা নেওয়া হবে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।