বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায়  ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার সুলতানপুর-আখাউড়া সড়কের কোড্ডা ব্রীজ সংগল্ন চান্দি পাকা রাস্তা
নামক স্হানে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪০০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক ব্যবসায়ীরা হলেন,জেলার বিজয়নগর এলাকার সেজামুড়া গ্রামের কালা মিয়ার ছেলে পালন (২২) ও একই এলাকার মৃত: আনু মিয়ার ছেলে সোহাগ (২৫)।
পুলিশ জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে  বিশেষ অভিযান পরিচালনা
সদর উপজেলার কোড্ডা ব্রীজ সংগল্ন চান্দি রাস্তার উপর থেকে  ইয়াবা ব্যবসায়ী পালন ও সোহাগকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থাকা ৪০০পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নবীর হোসেন ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,তাদের বিরুদ্ধে থানায় মামলা করা রুজু হয়েছে।মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সব-সময় অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

মহাকাশে ডেটা সেন্টার স্থাপনে স্পেসএক্সের সঙ্গে আলোচনা করছে গুগল

বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে একাত্মতা ও প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হয়েছে স্টেন্ট

ট্রাম্প: “আমি সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবি না”

বিশ্বকাপের নিরাপত্তায় ৩২ লাখ ডলারের ড্রোন প্রতিরোধ প্রযুক্তি

শেষ মুহূর্তের গোলের কারণে শিরোপা উদযাপন পিছিয়ে গেল রোনালদোদের

ঈদের ট্রেন টিকিট এক ঘণ্টার মধ্যে শেষ

তামিলনাড়ুতে আজ আস্থা ভোট, টিকে থাকতে পারে বিজয়ের সরকার

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ

ডাকসু সহ-সভাপতি সাদিক কায়েম স্পিকারের হাতে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই