শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামিক টেলিভিশনের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি নজরুল ইসলাম সাইফুলের ইন্তেকাল

59670_677149595638470_34665950_nব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য, ইসলামিক টেলিভিশন ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি নজরুল ইসলাম সাইফুল আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর। তিনি মা, স্ত্রী, ১ কন্যা, ৩ ভাই ৪ বোন সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা বুধবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর খেলার মাঠে অনুষ্ঠিত হবে। পরে শাহবাজপুরে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের মৃত সুরুজ আলীর পুত্র নজরুল ইসলাম সাইফুল সাংবাদিকতার পাশাপাশি সুবর্ণ ব্রিক ফিল্ডের সত্বাধিকারী ছিলেন, এছাড়া শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে একাধিকবার দাতা সদস্য হিসেবে তিনি শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে নিবেদিত ছিলেন। নজরুল ইসলাম সাইফুলের অকাল মৃত্যুতে সাংবাদিক সমাজ সহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব তিন দিন ব্যাপী শোক কর্মসূচী পালন করছে। এদিকে নজরুল ইসলাম সাইফুলের নামাজে জানাজায় অংশ গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ সহ তার পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা