বাঞ্ছারামপুরে বর্জ্রপাতে শিক্ষার্থী নিহত

news-image

বাঞ্ছারামপুর প্রতিনিধি : ‘‘আম্মা প্রাইভেট পইরা আইসা জুম্মা নামাজ পড়–ম।তারপর,তোমার হাতের রান্না করা মাংস খামু’-এ কথাগুলো বলেই ঘর হতে বের হয়েছিলো মনির,প্রাইভেট পড়া শেষ করে বাড়ি আসতে শুরু করে তারপর …’’-তিনি আর বলতে পারেন নি।আহাজারী করতে করতে তথ্যগুলো জানায় সদ্য পুত্রহারা মনিরের মা।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাঠামারা গ্রামের মো.জিতু মিয়ার ছেলে আজ দুপুর ১টার দিকে বর্জ্রপাতে নিহত হয়েছে বলে জানা গেছে। খোজ নিয়ে জানা গেছে,প্রাইভেট পড়ে বাড়ি আসার পথে আকষ্মিক বর্জ্রপাতে পথিমধ্যেই বর্জ্রপাতের স্বীকার হয় উপজেলার ছলিমাবাদ স্কুলের ৯ম শ্রেনীর মেধাবী ছাত্র মো.মনির হোসেন।এলাকাবাসী দ্রুত এম্বুলেন্সে করে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে আরো আগেই মারা গেছে বলে জানান হাসপাতালের চিকিৎসক ডা.আল মামুন।

নিহত মনিরের বন্ধুরা জানায়,মনিরের স্কুলে পরীক্ষা চলছিলো।মনির পড়ালেখায় বেশ মেধাবী ছিলো।তার আর পরীক্ষা দেয়া হলো না।জানা গেছে,মেধাবী মনিরের বর্জ্রপাতে নিহতের ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম