রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে শিক্ষকের  বিদায় সংবর্ধনা অনুষ্ঠান 

news-image
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : নাসিরনগর উপজেলার চৈয়ারকুড়ি  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত  শিক্ষক লক্ষী রানী দেবীর বিদায়ী সংবর্ধনা  অনুষ্ঠান আজ  বৃহস্পতিবার(৩ মে) বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছন্দামনি রায়ের  সভাপতিত্বে সহকারী শিক্ষক নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা উম্মে সালমা।
বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকতা মোঃ রবিউল আলম,বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফাহমিদা আক্তার,প্রধান শিক্ষক অঞ্জন  কুমার দেব,প্রধান শিক্ষক হাবিবুর রহমান,প্রধান শিক্ষক নার্গিস আরা, সাংবাদিক আকতার হোসেন ভূঁইয়া ও বিদায়ী শিক্ষক লক্ষী রানী দেবী  ।
সভায়   বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক  সভাপতি শাহজাহান মিয়া,  সহকারী শিক্ষক মিসির উদ্দিন ,নার্গিস  আক্তার,সুকেশ সূত্রধর,প্রাক্তন শিক্ষার্থী নাজমুল হাসান, প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য,পিটিএ‘র সদস্য,শিক্ষক,অভিভাবকসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।