,

বিদেশি বিশ্ববিদ্যালয় ও স্টাডি সেন্টার দেশে আসার অনুমতি দিচ্ছে সরকার

somoy_news_297নিজস্ব প্রতিবেদক:উচ্চশিক্ষার নতুন দ্বার খুলতে বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্টাডি সেন্টারকে বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে সরকার। যদিও বিষয়টিকে ভালো চোখে দেখছেন না শিক্ষাবিদরা। তাদের মতে এটা ‘আত্মঘাতী’ সিদ্ধান্ত। অন্যদিকে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দাবি, সুযোগটি কাজে লাগাতে পারলে উচ্চশিক্ষায় বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার প্রাণকেন্দ্র।

 
সরকারের অনুমতি ছাড়াই অর্ধ-যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম চালিয়ে আসছে বিশ্ববিদ্যালয়সহ ৫০টিরও বেশি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। বছর কয়েক আগে এমন ৫৬টি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে বিজ্ঞপ্তি দেয়ার পরও থামানো যায়নি তৎপরতা।
 
এ অবস্থায় তাদেরকে নজরদারিতে আনার জন্য একটি গেজেট জারি করেছে সরকার। ‘বিদেশি বিশ্ববিদ্যালয় পরিচালনা বিধিমালা-২০১৪’ নামে সম্প্রতি প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত কিছু শর্ত মেনে বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ বা শাখা ক্যাম্পাস স্থাপন ও পরিচালনা করা যাবে। সরকারের এ সিদ্ধান্তকে দেশের শিক্ষাব্যবস্থার জন্য ‘অশনি সংকেত’ হিসেবে দেখছেন শিক্ষাবিদরা।
 
অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, এখানে যারা আসবে তারা কেউ আমাদের শিক্ষার উন্নয়নের জন্য আসবেনা, তারা আসবে একান্তই তাদের বাণিজ্যিক লাভের আশায়। ধীরে ধীরে আমাদের নিজস্ব ডিগ্রীগুলো থেকে মানুষের আস্থা উঠে যাবে।
 
অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, আমরা এখন আমাদের দেশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকেই নিয়ন্ত্রণ করতে পারছিনা, এই মুহূর্তে তাই নতুন বিদেশি বিশ্ববিদ্যালয় আসলে দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে। দেশের বাইরে টাকা চলে যাওয়ার একটা পথ আমরা খুলে দিচ্ছি।
 
তবে তাদের এসব যুক্তি মানতে নারাজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। এই নতুন প্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে তদারকির জন্য আলাদা একটি কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ