ঢাকা আসলেন শচীন টেন্ডুলকার
ডেস্ক রির্পোট:একদিনের সফরে ঢাকায় আসলেন কিংবদন্তী ক্রিকেটার সচিন টেন্ডুলকার। মঙ্গলবার বেলা ১১টায় বিশেষ একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
প্রথমেই তিনি যাবেন নারায়নগঞ্জের রূপগঞ্জের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। সেখানে শিশুদের সামাজিক নানা সচেতনতামূলক বিষয়ে সফরসূচীর অংশ হিসেবে লেজেন্ডস অফ রূপগঞ্জের লোগো উন্মোচন ছাড়াও, সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকান্ডের অংশ নেয়ার কথা রয়েছে তার।
শচীনের সফরের বিষয়ে সোমবার লিজেন্ড অব রূপগঞ্জ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গোহাটি থেকে ঢাকায় আসবেন শচীন। তবে এখানে তিনি কোনো খেলায় অংশ নেবেন না। সামাজিক কিছু কাজে অংশ নেবেন।











