বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় জীবন্ত নবজাতক উদ্ধার, দত্তক নিতে চায় অনেকেই

news-image

নিজস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতালের ডাস্টবিন থেকে এক ছেলে নবজাতক শিশু উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে সদর হাসপাতালের এ্যাম্বুলেন্স চালক মোঃ বাবু নবজাতকটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া।বর্তমানে শিশুটিকে সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বর্তমানে শিশুটি উদ্ধারকারী বাবুর দায়িত্বে রয়েছে। তাদের পরিবার শিশুটিকে দত্তক নিতে চায়। এদিকে, ঘটনার খবর সর্বত্র ছড়িয়ে পড়লে উৎসুখ জনতা শিশুটিকে দেখতে সদর হাসপাতালে ভীড় জমায়। শিশুটিকে দত্তক নেয়ার জন্য বেশকিছু পরিবার এরই মধ্যে এগিয়ে এসেছে।

জেলা সদর হাসপাতালের শিশু বিভাগের জুনিয়র কনসালট্যান্ট ডা. ইকবাল হোসেন বলেন, নবজাতকটি বর্তমানে সুস্থ আছে। তারপরও যেহেতু ডাস্টবিনে ছিল তাই জীবাণু ছড়িয়েছে কিনা সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে। নবজাতকটি পুরোপুরি সুস্থ হওয়ার পর সরকারি বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন।

এদিকে হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছেন উদ্ধার হওয়া শিশুটিকে যথাযোগ্য চিকিৎসা দেওয়া হচ্ছে।বতৃমানে সে সুস্থ আছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেন জানান, দত্তক নেয়ার সংখ্যা বেড়ে যাওয়ায় পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে