,

দহনে সিয়ামের নায়িকা বাধন ও পূজা

news-image

বিনোদন ডেস্ক : দেশের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া ‘দহন’ নামে একটি ছবি নির্মাণ করছে । ছবিটিতে সিয়াম ও পূজা অভিনয় করছেন তা প্রকাশ করা হয়েছে আগেই।

পরে জানানো হয়েছে নতুন আরও একজনকে নায়িকা হিসেবে নেয়া হচ্ছে। কিন্তু কে হচ্ছেন সেই নায়িকা? সেটা জানানো হয়নি।

রহস্য হিসেবে রাখা হয়েছিল এতোদিন। এবার আনুষ্ঠানিকভাবে জানানো হলো বাধনের নাম। সোমবার (৩০এপ্রিল) ঢাকা ক্লাবে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাধনের নাম ঘোষণা করা হয়।

ছবিটি নির্মাণ করবেন ‘পোড়ামন ২’ সিনেমার পরিচালক রায়হান রাফি। ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন বাধন। সিনেমায় নাম লেখানোর জন্য বাঁধন কয়েকমাস ধরে জিম করে নিজেকে প্রস্তুত করছেন।

এর আগে বাঁধন ২০১০ সালে মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘নিঝুম অরণ্যে’ সিনেমায় সজলের বিপরীতে অভিনয় করেন। তার অভিনীত চরিত্রের নাম ছিলো মিলি।

ছবিটিতে আরও অভিনয় করবেন- ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, নবাগত সুদীপ্ত, সেতু প্রমুখ। একটি বিশেষ চরিত্রে দেখা যাবে নায়ক আলমগীরকেও।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির