রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সরকারের নির্যাতন ক্রমাগত তীব্র থেকে তীব্রতর হচ্ছে’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে একদলীয় বাকশালী শাসন সুপ্রতিষ্ঠিত করতেই বিরোধী দলের নেতাকর্মীদের লাগাতার গ্রেফতার ও নির্যাতন নিপীড়নকে সর্বব্যাপী করে তুলেছে সরকার। এ নির্যাতন ক্রমাগত তীব্র থেকে তীব্রতর করা হচ্ছে। আজ রবিবার রাতে মির্জা ফখরুল এক বিবৃতিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম শামসুল হুদা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, সহ-সভাপতি মো. ইউনুস মৃধা, গোলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম জোবায়ের এজাজসহ বেশ কয়েকজন নেতাকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ সময় তিনি আরও বলেন, সরকারের নির্দয়-নিষ্ঠুর আচরণে এটি সুস্পষ্ট যে, তারা জোর করে ক্ষমতা ধরে রাখতে চায়। জনগণকে ভয় দেখাতে তারা সন্ত্রাসের আশ্রয় নিয়েছে। ভয়াবহ দুঃশাসনে জনগণের ক্ষোভকে দমন-পীড়ণের মাধ্যমে প্রতিরোধ করতে উন্মাদ হয়ে গেছে ভোটারবিহীন সরকার। এসব নিপীড়ন করে সরকার যেমন জনগণের রোষ থেকে রেহাই পাবে না তেমনি দেশনেত্রীর মুক্তি আন্দোলনকেও বাধাগ্রস্ত করতে পারবে না। গ্রেফতার হওয়া নেতাকর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ