,

শিশু নাট্যমের আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার 

news-image
নিজস্ব প্রতিনিধি : শিশুদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত করার আহবান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মো. শাহেদুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের অনুষ্ঠানে তিনি বলেন, ‘খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত না করলে শিশুরা উপযুক্ত নাগরিক হয়ে উঠতে পারবে না।’
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত চারদিন ব্যাপি আর এ কে সিরামিকস ২৭তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসবের তৃতীয় দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘শৈশবকাল আনন্দময় করতে হলে পরিবারের সদস্যদের দায়িত্ব নিতে হবে।’
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু নাট্যমের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহীনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জামাল, মুক্তিযোদ্ধা মো. নাজমুল হক, কমরেড মো. নজরুল ইসলাম, কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু। শিশু নাট্যমের সাবেক ছাত্র দীপ্ত মোদকের পরিচালনায় এতে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন, শিশু নাট্যমের সাধারন সম্পাদক প্রতিষ্ঠাতা নিয়াজ মোহাম্মদ খান বিটু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র রাজু সরকার, ইউডা ইউনিভার্সিটির একই বিভাগের ছাত্রী নাফিসা হোসেন পিও। অনুষ্ঠানের শেষের দিকে আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে উৎসবের সমাপণি দিনে আজ পাঁচ বিশিষ্টজনকে সংবর্ধনা দেয়া হবে।
স্ব স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট হুমায়ুন কবির, চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত কবি ড. মারুফুল ইসলাম ও কণ্ঠশিল্পী পিযূষ কান্তি আচার্য্যকে সংবর্ধনা দেয়া হবে। বেলা তিনটার এ আয়োজনে উপস্থিত থাকার জন্য আয়োজন সংগঠনের সভাপতি মো. মাসুকুল ইসলাম ও সাধারন সম্পাদক নিয়াজ মোহাম্মদ বিটু সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে