বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সরাইলে গাঁজাসহ চার ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাতে পুলিশের অভিযানে উপজেলার চুন্টা-ঘাগড়াজোর এলাকায় প্রাইভেটকার থেকে ৭০কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদকসহ আটকৃতরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার চর ইসলামপুর গ্রামের আব্দুর রহমান (২০), সেলিম মিয়া (৩৬),জিয়ামিন (১৮)ও সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের গাড়ি চালক শাহজালাল (৩৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিওিতে ভোর রাতে কুন্ডা ইউপির ঘাগড়াজোড় এলাকায় সড়কে চলন্ত প্রাইভেট দাঁড় করিয়ে চালকসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় গাড়িতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৫ প্যাকেটে ৬০ কেজি ও পাঁচ প্যাকেটে ১০কেজি সর্বমোট ৭০কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পাচারের কাজে ব্যবহ্নত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
সরাইল থানার অফিসার ইনচার্জ মফিজ উদ্দিন ভূইয়া গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় মামলা দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

কারিনা কায়সারের লিভার ডোনার দুই ভাই

মহাকাশে ডেটা সেন্টার স্থাপনে স্পেসএক্সের সঙ্গে আলোচনা করছে গুগল

বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে একাত্মতা ও প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে

রাষ্ট্রপতির হৃদযন্ত্রে ব্লক শনাক্ত, সফলভাবে বসানো হয়েছে স্টেন্ট

ট্রাম্প: “আমি সাধারণ মানুষের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবি না”

বিশ্বকাপের নিরাপত্তায় ৩২ লাখ ডলারের ড্রোন প্রতিরোধ প্রযুক্তি

শেষ মুহূর্তের গোলের কারণে শিরোপা উদযাপন পিছিয়ে গেল রোনালদোদের

ঈদের ট্রেন টিকিট এক ঘণ্টার মধ্যে শেষ

তামিলনাড়ুতে আজ আস্থা ভোট, টিকে থাকতে পারে বিজয়ের সরকার

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ

ডাকসু সহ-সভাপতি সাদিক কায়েম স্পিকারের হাতে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই