শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী সহ ব্রাহ্মণবাড়িয়ার মন্ত্রীদের জেলা শ্রমিক লীগের অভিনন্দন

Awamileg logoব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক লীগ নেতৃবৃন্দ এক বিবৃতিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব গঠিত মন্ত্রীসভায় জেলার কসবা-আখাউড়া এলাকা থেকে নির্বাচিত এমপি,দেশের খ্যাতিমান আইনজীবী,বঙ্গবন্ধু হত্যামামলার প্রধান কৌসুলী এড:আনিসুল হক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী,ব্রাহ্মণবাড়িয়ার কৃতিসন্তান এড:কামরুল ইসলামকে খাদ্যমন্ত্রী এবং নাসিরনগর থেকে নির্বাচিত বর্ষিয়ান জননেতা এড:সয়েদুল হক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় জেলার সকল পেশাজীবী-শ্রমজীবী মানুষের পক্ষ মাননীয় প্রধান মন্ত্রী সহ মন্ত্রীবর্গকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নেতৃবৃন্দ বলেন,কোন সরকারে ব্রাহ্মণবাড়িয়া থেকে একই সঙ্গে তিনজন পূর্ণমন্ত্রী হওয়া নি:সন্দেহে একটি এৗতিহাসিক ঘটনা।নেতৃবৃন্দ আশাপ্রকাশ করেন যে,মন্ত্রীবর্গ নিজেদের প্রজ্ঞা,মেধা,সততা ও আন্তরিকতাবলে মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার ক্ষুধা ও দারিদ্রমুক্ত উন্নত বাংলাদেশ গড়তে কাজ করবেন এবং ব্রাহ্মণবাড়িয়ার মুখ উজ্জ্বল করবেন।বিবৃতিদাতারা হচ্ছেন,জেলা শ্রমিক লীগের সভাপতি এডঃকাউসার আহম্মেদ,সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন আলাল,সাধারন সম্পা;দক এম এ মালেক,যুগ্ম সম্পাদক হাজী জসিম উদ্দিন খাঁন,সাংগঠনিক সম্পাদক জিল্লু মিয়া,যুগ্ম সাংগঠনিক সম্পাদক আশরাফ খাঁন আশা প্রমূক।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা