ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পারভিন আক্তার (২৫) নামক এক গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে  উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পারভিন একই গ্রামের আশরাফ আলীর মেয়ে। এ ঘটনায় ঘাতক  স্বামী নূর হোসেন (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।সে হবিগঞ্জের চুনারুঘাট এলাকার বাসিন্দা।
পুলিশ ও নিহতের পরিবার সূএ জানায়, পারভিনের স্বামী তার শুশুর বাড়িতে বেড়াতে আসেন। পরে গত সোমবার দিনগত ভোররাতে তাঁর স্ত্রীকে হত্যা করে বাড়ির পাঁশে ডোবাতে ফেলে পালিয়ে যায়। এর পর থেকে পারভিন কোন খোঁজ খবর পাচ্ছিলনা তার পরিবার।  স্বামী নুর হোসেন এর ব্যবহ্নত  মোবাইল ফোনটিও  বন্ধ ছিল।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, রাতে খাদুরাইল গ্রামের একটি ডোবায় স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম