ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত

news-image
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জগদীশ দেবনাথ (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে দশটার দিকে সদর উপজেলার রামরাইল ইউপির উলচাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগদীশ একই গ্রামের নাথবাড়ির মালি রঞ্জন দেবনাথের ছেলে। সে শহরের কালাইশ্রী পাড়ার স্বর্ণের দোকানে কাজ করতেন বলে জানা যায়।
নিহতের পরিবার ও স্হানীয়রা জানান, সকালে রান্না ঘরে জগদীশ বাতির সুইচ দিতে যায়। এ সময়  সুইচ শর্ট হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে অচেতন অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো.নবীর হোসেন জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনাটি আমরা জেনেছি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম