বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জোনায়েদ মনির হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

news-image

ব্রাহ্মণবাড়িয়া শহরের আলোচিত জোনায়েদ মনির (৩২) হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন ও ছয়জনের তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনের আদালত এ রায় দেন। এছাড়া রায়ে বাকি তিনজনকে খালাস দিয়েছেন আদালত।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আকরাম হোসেন (৩৪), রাজীব আহমেদ (৩২), রিফাত (৩০), ইমতিয়াজ শাহীন জনি (৩৫) ও মাকসুদুল হাসান (৩৩)।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১০ সালের ৪ আগস্ট রাতে জেলা শহরের কান্দিপাড়া এলাকার আবদুল ওয়াহেদের ছেলে জোনায়েদকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে শহরের দাড়িয়াপুর এলাকার পাশে তিতাস নদীতে মরদেহ ফেলে রেখে চলে যায় আসামিরা। এ ঘটনায় জোনায়েদের ভাই মাসুদ মিয়া বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় আকরাম হোসেনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

জবানবন্দিতে তিনি জানান, চাঁদা না দেয়ার কারণে তিনি ও অন্যান্য আসামিরা পরিকল্পিতভাবে জোনায়েদকে হত্যা করেছেন।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে