রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু আমাদের আর্দশের ঠিকানা-পুলিশ সুপার 

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিদায়ী পুলিশ সুপার ও (অতিরিক্ত ডিআইজি) মো. মিজানুর রহমান পিপিএম (বার) বলেছেন বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের আর্দশের ঠিকানা। এসময় তিনি আরও বলেন বঙ্গবন্ধু’র জন্য আজকের স্বাধীন বাংলাদেশ। এসময় তিনি শিক্ষার্থীদের বঙ্গবন্ধুকে আরও বেশি করে অন্তরে লালন করার আহবান জানান। তিনি রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ে জেলা পুলিশে সহযোগিতায় নবনির্মিত বঙ্গবন্ধু কর্ণার ও গ্রন্থগার এর শুভ উদ্বোধনী ও সংবর্ধণা অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তবে এই কথা বলেন।

স্থানীয় শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইকবাল হোসেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. মনিরুজ্জামান ফকির, আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, বাংলাদেশ আইন সমিতির সভাপতি এড. কামরুজ্জামান আনছারি, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. আনিছুর রহমান,আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ, সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু, আশুগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম তালুকদার, সাংবাদিক ও রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক সাস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করে। অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত করা হয়।

এসময় ব্রাহ্মণবাড়িয়ার বিদায়ী পুলিশ সুপার ও (অতিরিক্ত ডিআইজি) মো. মিজানুর রহমান পিপিএম (বার) ফিতা কেটে শাহ ফরাছত আলী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত বঙ্গবন্ধু কর্ণার ও গ্রন্থগার এর শুভ উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ