বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে ভ্রাম্যমান আদালতের অভিযান, ৫ টি মামলা

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভ্রাম্যমান আদালত। এ সময় শহরের কাজীপাড়া দরগা মহল্লার ও টি.এ রোডসহ বিভিন্ন এলাকায় বাসা-বাড়ি ও ব্যবসায় প্রতিষ্ঠানে খুঁটি থেকে বাইপাস করে সরাসরি বিদ্যুৎ সংযোগের দায়ে ৫ টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রবিবার দুপুরে কুমিল্লাস্থ বিদ্যুৎ আদালতের সিনিয়র জুিডশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।  এ সময় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে ২৫ হাজার ইউনিটের বিদ্যুৎ অবৈধভাবে ব্যবহার করার দায়ে পৃথক ৫ টি মামলা করা হয়।

অভিযানকালে বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামানসহ উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। কুমিল্লাস্থ বিদ্যুৎ আদালতের সিনিয়র জুিডশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে আজকের অভিযান পরিচালিত হয়।  সরাসরি খুঁটি থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সিস্টেম লস কমাতে প্রতিমাসেই ৪/৫ বার অভিযান পরিচালিত হয়।

 

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে