,

আখাউড়ায় ৩০কেজি গাঁজাসহ  নারী আটক 

news-image
বিশেষ প্রতিনিধি , ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়  ৩০ কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার আমেদাবাদ গ্রামের সেলিম ভূইয়ার বাড়ি থেকে তাঁর স্ত্রী শারমিন আক্তার (৩৮) কে উদ্ধারকৃত গাঁজাসহ আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিওিতে সেলিমের বাড়িতে অভিযান চালায়। তাঁর বসত ঘরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩০কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী সেলিমের স্ত্রী শারমিনকে আটক করা হয়। তারা স্বামী-স্ত্রী  মিলিত ভাবে এলাকায়  কৌশলে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তবে মাদক ব্যবসায়ী সেলিমকে বাড়িতে পাওয়া যায়নি।
আখাউড়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন  তরফদার গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী সেলিমের স্ত্রী শারমিন কে আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে