নাসিরনগরে মেধাবৃত্তি প্রদান,কৃতী শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা

news-image
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ‘সুশিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো’এই শ্লোগানকে সামনে রেখে শিক্ষার প্রসার,শিক্ষার প্রতি উৎসাহ ও প্রতিযোগিতার মনোভাব তৈরি ও শিক্ষার্থীর মেধা এবং মনন বিকাশের লক্ষ্যে নাক,কান,গলা রোগ বিশেষজ্ঞ সার্জন ডাঃ মোঃ রোকন উদ্দিন ভূঞার ব্যবস্থাপনায়“ডাঃ মোঃ রোকন -ডাঃ ফাতেমা মেধাবৃত্তি” এর উদ্যোগে  কুন্ডা ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান,কৃতি ছাত্রছাত্রি ও গুনীজনকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান  শনিবার  নাসিরনগর উপজেলার কুন্ডা উচ্চ বিদ্যালয় চত্বরে ডা.রোকনউদ্দিন ভূঞার   সভাপতিত্বে রফিকুল ইসলাম ভূঞার পরিচালনায়  অনুষ্টিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ডীন (ব্যবসায় শিক্ষা অনুষদ) অধ্যাপক ড.মঈনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,অধ্যক্ষ মোঃ আলমগীর, সাবেক ইউপি চেয়ারম্যান ওমরাও খান, সাবেক ইউপি চেয়ারম্যান মুখলেছুর রহমান। বক্তব্য রাখেন অধ্যাপক নেপাল চৌধুরী, প্রধান শিক্ষক মোঃ শহীদুল হক,সাবেক প্রধান শিক্ষক সায়েদুল হক খন্দকার, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক  সভাপতি লতিফ হোসেন,সেলিম মোল্লা ও মাওলানা আবদুস সাত্তার প্রমুখ  ।
অনুষ্ঠানে  প্রধান অতিথি ১৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ৩৫ জন কৃতি শিক্ষার্থী  এবং ৩৪ জন গুনীজনের হাতে ক্রেস্ট  তুলে দেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম