,

মিজানুর রহমান পিপিএমবারকে বিদায় সংবর্ধনা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সম্মিলিত মানবাধিকার সংগঠন সমুহ

news-image

ব্রাহ্মণবাড়িয়ার বিদায়ী পুলিশ সুপার অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএমবার বলেছেন, মানবাধিকার বাস্তবায়ন ও সুরক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার মানবাধিকার সংগঠনগুলো অনবদ্য ভ’মিকা রাখছে। তিনি বলেন ব্রাহ্মবাড়িয়ার মানুষ শুভকাজে নানা ভাবে সহযোগিতা করে, এখানে ভাল কাজ করার সুযোগ রয়েছে। এই সুযোগের জন্যই আমি এখানে নানা কাজ করতে পেরেছি। ব্রাহ্মণবাড়িয়ায় কাটানো সময় আমার জীবনের এক অবিচ্ছেদ্য অধ্যায়। যা আমি কোনভাবে ভুলতে পারবো না। ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন ব্রাহ্মণবাড়িয়ার কল্যাণে ছিলাম ভবিষতেও থাকবো। গত বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সম্মিলিত মানবাধিকার সংগঠন সমুহের দেয়া বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অনুভ’তি ব্যক্তকালে এসব কথা বলেন।

বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মোঃ আবু সাঈদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কমিউিনিটি পুলিশিং ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি আয়কর উপদেষ্টা মোঃ হেলাল উদ্দিন, দৈনিক সমতটবার্তার প্রকাশক সম্পাদক , চ্যানেল আই প্রতিনিধি সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমবায় ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান চৌধুরী আফজাল হোসেন নিছার ।

সাংবাদিক আল আমীন শাহীনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক শিক্ষানুরাগী আলহাজ্ব এড.লোকমান হোসেন। মানবাধিকার সংগঠন সমুহের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এড. ওসমাণ গণি, সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সভাপতি এড. ইসলাম উদ্দিন দুলাল,সাধারণ সম্পাদক মোঃ খবির উদ্দিন আহমেদ, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি হাজী আবু কাউসার, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান ফারুকী প্রমুখ।
অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান ও ফুলেল শুভেচ্ছা জানান হয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে