আগুনে পুঁড়ল বেশ কয়েকটি বসত ঘর, কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি
নিজস্ব প্রতিনিধি : পৌর শহরের ভাদুঘর দুধ বাজার শাহা পাড়া এলাকায় বসত ঘরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এআগুনের সূএপাত হয়। এসময় দেড়ঘন্টার আগুনে বেশ কয়েকটি বসত পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস ও স্হানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আগুনে সূএপাত হয়। প্রথমে আমরা ছোটাছুটি করে আগুন নিভানোর চেষ্টা করি। কিন্তু মাএা বেড়ে যাওয়ায় একের পর বসত ঘর নতুন করে আগুন লাগতে থাকে। পরে ফায়ার সার্ভিস কে ফোন দিলে তারা দ্রুত এসে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বেশ কয়েকটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সূএ জানায়, আমরা ফোন পেয়ে দ্রুত ঘটনাস্হলে যায়। দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিক পর্যায়ে ধারণা করা হচ্ছ বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূএপাত হয়েছে।











