,

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত ১০

74472_accidentনিজস্ব প্রতিবেদক: ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ জনেরও বেশি। রোববার সকালে ফেনী ও কুমিল্লায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের সবার পরিচয় জানা যায়নি।

জানা গেছে, রোববার সকাল ৭টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিয়াবাজার হাইওয়ে হোটেলের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরো অন্তত ১৫ জন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মালবাহী ট্রাক মিয়াবাজার হাইওয়ে হোটেলের সামনে দিয়ে ঢাকার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা সিকদার পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও তার সহকারী এবং বাসের চার যাত্রী মারা যান। পরে হাসপাতালে নেয়ার পথে আরো এক যাত্রীর মৃত্যু হয়।

অন্যদিকে, সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস এলাকার কসকা দক্ষিণ ছনুয়া এলাকায় ডেলটা লাইন নামের চট্টগ্রামগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মো: মামুন (১৭) ও জোৎস্না (৩৬) ও অজ্ঞাত পরিচয় এক নারী (৩০)  নিহত হন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর