,

এড.সায়েদুল হক কে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন এর শুভেচ্ছা ও অভিনন্দন

DSC_0034 [DVD (PAL)]গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব গঠিত মন্ত্রী পরিষদে ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান এড.সায়েদুল হক “মৎস্য ও প্রাণী সম্পদ” মন্ত্রালয়ের মন্ত্রী নির্বাচিত হওয়ায় এড.সায়েদুল হক কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র, মিউনিসিপ্যাল এসোসিয়েশেন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, জননেতা মোঃ হেলাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তির এক অভিনন্দন বার্তায় মেয়র হেলাল উদ্দিন বলেন, এড.সায়েদুল হক সদ্য অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-০১ (নাছিরনগর) সংসদীয় আসনে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ। জেলাবাসীর কাছে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মোঃ সায়েদুল হক আওয়ামী রাজনীতিতে অনেক অবদান রেখেছেন। সৎ, কর্মনিষ্ঠ, জনদরদী হিসেবে তিনি এলাকায় ব্যাপক সুখ্যাতি অর্জন করেছেন। এছাড়া তিনি বিগত সময়ে এলাকার উন্নয়নে বিশেষ ভূমিকা রেখেছেন। তাঁর ইতিবাচক বিভিন্ন কর্মকান্ডে এই অঞ্চলের মানুষের মাঝে বাংলাদেশ আওয়ামীলীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাবমূর্তি সমুজ্জল হয়েছে। বৃবিতিতে মেয়র, ব্রাহ্মণবাড়িয়ার এই কৃতি সন্তান এড.সায়েদুল হক কে “মৎস্য ও প্রাণী সম্পদ” মন্ত্রালয়ের মন্ত্রী নির্বাচিত করায় গণতন্ত্রের মানসকন্যা, প্রধানমন্ত্রী, লৌহমানবী, জননেত্রী শেখ হাসিনা কেও কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মেয়র এসময় আশা প্রকাশ করেন, নব নির্বাচিত মন্ত্রীগন আগামী প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনে কার্যকর ভুমিকা রাখবেন। বিবৃতিতে মেয়র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় মন্ত্রী এড.সায়েদুল হক সহ নবগঠিত মন্ত্রী পরিষদের সকল সদস্যদের শারিরিক সুস্থতা ও দীর্ঘায়্যু কামনা করেন।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর