রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটিশ আমলে নির্মিত সিলেট-আখাউড়া রেললাইনটি নাজুক অবস্থায়

news-image

সিলেট-আখাউড়া রেল সেকশনটি নির্মাণ করা হয় ব্রিটিশ আমলে। ভারতের আসাম-ত্রিপুরা ও সিলেট অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্য নিয়ে নির্মাণ করা হয় রেল সেকশনটি। এই সেকশনের মৌলভীবাজার অংশেও রয়েছে শতাধিক পুরনো রেলওয়ে ব্রিজ-কালভার্ট। পাশাপাশি রেললাইন ও অধিকাংশ কাঠের স্লিপারের অবস্থা নাজুক হওয়ায় ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই অঞ্চলের রেল যোগাযোগ। তাই দুর্ঘটনা এড়াতে দ্রুত রেললাইন আধুনিকায়নের দাবি এলাকাবাসীর।

একশ’ ৭৭ কিলোমিটার দূরত্বের এ রেললাইনের মৌলভীবাজার অংশে শতাধিক ব্রিজ-কালভার্ট রয়েছে। সিলেট-আখাউড়া রেল সেকশনটি ব্রিটিশ আমলে
নির্মাণ হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এই অঞ্চলের রেল যোগাযোগ ব্যবস্থা। রেল যোগাযোগ ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় সময়েই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তাই ঝুঁকি এড়াতে দ্রুত সময়ের মধ্যে সিলেট-আখাউড়া রেল সেকশনের আধুনিকায়ন ও ব্রডগেজ লাইন চালুর দাবি তাদের।

অবশ্য, সরকারি বরাদ্দ পেলে রেললাইন সংস্কার করার উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছে আঞ্চলিক রেলওয়ে কর্তৃপক্ষ।

কুলাউড়ার হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত বাচ্চু বলেন, রেলওয়ে ব্রিজকে যাতে অত্যাধুনিকভাবে মেরামোত করা হয় আমরা সেই দাবি জানাচ্ছি।

তবে, সিলেট অঞ্চলের রেলওয়ে ব্রিজ-কালভার্টের মেরামতসহ লাইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় আঞ্চলিক রেলওয়ে কর্তৃপক্ষ।

কুলাউড়া রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার মুহিব উদ্দিন আহমদ বলেন, ব্রিজগুলো সংস্কারের কাজ শুরু হয়ে গেছে। আর ২০২৪ সালের মধ্যে সিলেট জেলায় ব্রডগেজ কমপ্লিট হয়ে যাবে এবং ডবল লাইন হয়ে যাবে। সূত্র : সময় টিভি

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ