,

ব্রাহ্মণবাড়িয়ার কুমারপাড়ায় বৈশাখেও প্রানের স্পন্দন নেই

news-image

চোখে চিন্তার ছাঁপ, এই ভাবে অলস দিন কাটাচ্ছে এক জন বিক্রতা 

বিশেষ প্রতিনিধি : পহেলা বৈশাখ। বৈশাখ মানেই মেলা আর বান্নী। বাংলা নববর্ষের এ দিনটিকে সামনে রেখে এক সময় ব্রাহ্মণবাড়িয়ার মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করলেও বর্তমানে তার উল্টো চিত্র। মাটির জিনিস পত্রের তেমন চাহিদা না থাকায় স্বল্প পরিসরে মাটির পাত্র তৈরীতেই নিজেদের সীমাবদ্ধ রাখছে মৃৎশিল্পীরা। এতে করে প্রানহীন হয়ে পড়েছে প্রাচীন এ শিল্পটি। সংশ্লিষ্টরা বলছেন, সরকারী পৃষ্টপোষকতা আর সকলের আন্তরিকতাই পারে এ শিল্পটিকে বাঁচিয়ে রাখতে। প্রতি বছরই এ সময়ে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে মেলার হাট বসে। মেলায় বিক্রীর জন্য মাটির তৈরী হাড়ি, পাতিল, কলসি, পুতুল, শিশুদের খেলনাসহ বিভিন্ন ধরনের মাটির পাত্র তৈরীর ধূম লেগে থাকত জেলার কুমাড় পল্লী গুলোতে। প্লাষ্টিক সামগ্রী ব্যবহারের চাহিদা বৃদ্ধির পাশাপাশি আধুনিক জীবন যাত্রার কারনে ঐতিহ্যবাহী শিল্পটি হুমকীর মুখে পড়েছে। এবারের বৈশাখে মাটির তৈরী জিনিসের চাহিদা অনেকটাই কমে গেছে। আগে মেলা উপলক্ষে দূর-দূরান্ত থেকেও মাটির পাত্রের চাহিদা থাকলেও এবছর তেমন কোন চাহিদা নেই। জেলায় ৬/৭ হাজার নারী-পুরুষ এ শিল্পে কাজ করলেও প্রতিনিয়ত তা কমছে।
সব মিলিয়ে অনেকটাই নির্জীব হয়ে পড়েছে জেলার মৃৎশিল্প। মুলত চৈত্র মাসেই মেলার সামগ্রী তৈরীর প্রস্তুতি শুরু হয়। এবারের চিত্র অন্যরকম। এতে করে এ শিল্পটি এখন প্রায় বিলীন হওয়ার পথে। মৃৎ শিল্পীদের দাবী শিল্পটিকে বাঁচিয়ে রাখতে সরকারসহ সকলেরই আন্তরিকতার প্রয়োজন রয়েছে। মৃৎশিল্পী অনীল পাল জানান, আগে মাটির কাজের খুব চাহিদা ছিল। এখন আর সেই চাহিদা নেই।
এ ব্যাপারে সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন বলেন, আগা শুধু বৈশাখেই নয়, সারা বছরই মাটির জিনিসের চাহিদা ছিল। প্লাষ্টিক সামগ্রীর আগ্রাসনে তা এখন অনেক কমে গেছে। জনগন এ বিষয়ে সচেতন হলে এবং সেই সাথে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আবারো ঘুরে দাড়াবে ঐতিহ্যবাহী এ শিল্পটি। এ শিল্পটিকে লালন করলে বাংলা দেশের জামদানির মত মৃৎশিল্পও বিশ্ব ঐতিহ্যে স্থান করে নিতে পারবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে